ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার ‘বন্ধু নয়’ তালিকায় নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়েকে ‘বন্ধু নয়’ দেশের তালিকায় যুক্ত করেছে রাশিয়া। মস্কোর কূটনৈতিক মিশনের বিরুদ্ধে কাজ করায় নরওয়েকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে পাঁচ মাসে ৯ চিতার মৃত্যু

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর কোন কোন দেশ বন্ধু, আর কোন কোন দেশ বন্ধু নয় এমন একটি তালিকা প্রকাশ করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর যেসব দেশ ও অঞ্চল রাশিয়ার বিরুদ্ধে ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে, তাদের ওই তালিকায় রাখা হয়।

ওই সময় বলা হয়, বন্ধু নয়, এমন দেশ ও অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা নাগরিকদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করা হবে।

এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। এই দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে।

এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখটেনস্টাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও। এবার এই তালিকায় যুক্ত হলো নরওয়ে।

আরআইএ নভোস্তি বলেছে, যেসব দেশকে রাশিয়া ‘বন্ধু নয়’ তালিকায় যুক্ত করেছে, তারা রাশিয়ায় নিজ দূতাবাসে সীমিতসংখ্যক স্থানীয় কর্মী নিয়োগ করতে পারবে। এই তালিকায় নতুন করে নরওয়ে জায়গা পাওয়ায় দেশটি মাত্র ২৭ জন কর্মী নিতে পারবে।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

গত এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে নরওয়ে। জবাবে রাশিয়াও নরওয়ের ১০ কূটনীতিককে বহিষ্কার করে।

আর্কটিক অঞ্চলে রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে নরওয়ের। দেশটি বলেছে, রাশিয়ার সাথে নরওয়ে অবন্ধুসুলভ আচরণ করেছে, এমন দাবি করার কোনও কারণ নেই।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, ‘আজকের এই পরিস্থিতি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ফল। রাশিয়া নিজেই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারে।’

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

অ্যানিকেন হুইটফেল্ড আরো বলেছেন, ‘প্রতিবেশী দেশ হিসাবে আমাদের উভয়েরই কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগের চ্যানেলগুলো কেবল কঠিন সময়েই নয়, বরং সবসময়ে কার্যকর রাখার আগ্রহ রয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা