আন্তর্জাতিক

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয়

বুধবার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবিতে ২০ জন নিহত হয়েছে এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

আরও পড়ুন : নারী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর অশালীন মন্তব্য!

দেশটির পুলিশ জানিয়েছে, ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

আল জাজিরা জানায়, ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৭১১

প্রসঙ্গত, ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে অনেক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী নেওয়া এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে।

এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন মারা গিয়েছিলেন। উগান্ডার পুলিশ সেই সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা