ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নারী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর অশালীন মন্তব্য!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্টে গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নারী নেত্রীদেরকে ইমরান খানের ‘আবর্জনা ও উচ্ছিষ্ট’ বলে আখ্যা দিয়েছিলেন, তিনি তখন ধারণা করতে পারেননি এর প্রতিক্রিয়া কতোটা তীব্র হবে।

আরও পড়ুন: সেনেগালে টিকটক নিষিদ্ধ!

সামাজিক যোগাযোগাম্যধমে পিটিআই এবং অন্যান্য দলের পার্লামেন্ট সদস্যরা খাজা আসিফের তীব্র সমালোচনা করেছেন। সংবাদমাধ্যমগুলোতে পাক-প্রতিরক্ষামন্ত্রীর তীব্র নিন্দা করা হয়েছে।

পাকিস্তানের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ডন, ‘আমাদের অদম্য প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের লিঙ্গ সমতার বিষয়ে শিক্ষা প্রয়োজন’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করেছে।

নারীদের নিয়ে পার্লামেন্টে অবশ্য এবারই প্রথম নয় খাজা আসিফের মন্তব্য। এর আগের একটি যৌথ অধিবেশনে ‘ট্রাক্টর ট্রলি’ বলে অভিহিত করেছিলেন ৭৩ বছর বয়সী সাবেক মন্ত্রী শিরিন মাজারিকে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে খাদ্য সংকটের সম্ভাবনা

টুইটারে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত খাজা আসিফ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবে ক্ষমা চাননি তিনি।

খাজা আসিফ লিখেছেন, তার মন্তব্যগুলো অপ্রাসঙ্গিকভাবে নেওয়া হয়েছে এবং কাউকে উচ্ছিষ্ট ও আবর্জনা বলা লিঙ্গ নির্দিষ্ট নয়।

আরও পড়ুন: ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে এতোটা সরব এর আগে কখনও নারীরা হয়নি বলে জানিয়েছেন সমাজবিজ্ঞানী নিদা কিরমানি।

এ সমাজবিজ্ঞানী বলেন, কয়েক বছর আগে এমন শোরগোল হতো না এবং কোনো ধরনের প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দিতে হতো না।

আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যায় নিহত ২০

তিনি আরও বলেন, খাজা আসিফের যৌনতাবাদী মন্তব্যের সাম্প্রতিক প্রতিক্রিয়া নারী অধিকার কর্মীদের দীর্ঘ এবং টেকসই সংগ্রামের চূড়ান্ত পরিণতি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা