সারাদেশ

জালে ধরা পড়ছে রাজা ইলিশ

সান নিউজ ডেস্ক: টানা ২ মাস নিষেধাজ্ঞার পর ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

জানা গেছে, জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়ছে। মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে।এতে হাসি ফুটেছে জেলেদের।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২ টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ মাছ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। তা বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।

জেলে মনির হোসেন মাঝি জানান, সকালে প্রায় ২ কেজি ওজনের ২টি ইলিশ পাইছি। আড়তে নিয়ে ২টি ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯শ টাকায়। এ রকম প্রতিদিন ২/৩ টি করে জেলেদের জালে ইলিশ পাওয়া যায়।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

বাত্তিরখাল মৎস্য ঘাটের আড়ৎদার মো. শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিল।

লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিল। তখন নদীতে জেলেরা মাছ শিকারে যেতে পারে নাই। এই ২ মাসে মাছের আকার অনেক বড় হয়েছে। তাই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা