কক্সবাজার থেকে ৪ শতাধিক রোহিঙ্গা আটক
সারাদেশ

কক্সবাজারে ৪৪৩ রোহিঙ্গা আটক

সান নিউজ ডেস্ক : ৪৪৩ জন রোহিঙ্গাকে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশেপাশের এলাকা থেকে আ্টক করেছে পুলিশ প্রশাসন। আটকদের মধ্যে নারীও রয়েছে। তবে বেশিরভাগই শিশু-কিশোর।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকত থেকে টুরিস্ট পুলিশ ও আশপাশের এলাকা হতে জেলা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

ওসি মুনীর জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় বেশকিছু রোহিঙ্গা বালিয়াড়ি ও আশপাশে ঘুরছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৪৩ রোহিঙ্গাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মাঝে নারীও রয়েছে।

আরও পড়ুন : ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

তবে, শিশু-কিশোরের সংখ্যাই বেশি। এদের ক্যাম্পের বাইরে যাবার কথা ছিল না। এতো সংখ্যক রোহিঙ্গা নারী-শিশু ক্যাম্প ছেড়ে বালিয়াড়ি ও আশপাশে ঘুরা শংকিত করে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সৈকত ও আশপাশ এলাকায় রোহিঙ্গাদের বিচরণ বাড়ার খবর পেয়ে পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে অভিযান চালায়।কিছু রোহিঙ্গা নারী-শিশু-কিশোর আটক হয়েছে। তাদের পরিচয় সনাক্ত হওয়ার পর রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে ট্রানজিট পয়েন্টে হস্তান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সৈকতের বালিয়াড়িতে বিচরণরত কিছু রোহিঙ্গা বালক ও নারীদের আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা সৈকতে আসা পর্যটকদের কাছে ভিক্ষাবৃত্তি করে বিরক্ত করছিল। আর বালকরা ক্যাম্প থেকে কৌশলে বেরিয়ে বালিয়াড়িতে আসে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা