সারাদেশ

হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সান নিউজ ডেস্ক: সিলেটের বৃহত্তম পাইকারি মার্কেট হিসেবে পরিচিত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মে) রাত সোয়া তিনটার দিকে নগরীর লালদিঘিরপাড়ের এই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও পড়ুন: রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

হকার্স মার্কেটের এই এলাকায় দোকানের সংখ্যা শতাধিক। ভয়াবহ এই আগুনের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে হকার্স মার্কেটের ৫ নং গলি থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা এসে আগুন দেখে আর্তনাদ শুরু করেন। এ সময় তাদের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, সবচেয়ে বড় এ মার্কেটে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে বর্তমানে আমাদের ১৩টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিল যুবক

তিনি আরও বলেন, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান রয়েছে। একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ৫নং গলিতে আগুনের পরিমাণ বেশি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা