বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩
সারাদেশ

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার ফকিরহাটের পালেরহাট এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সোমবার সৌদি আরবে ঈদ

রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকা পড়েন।

স্থানীয় ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় বের করে। আহতের উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, হাসপাতালে আনার পর ১০ মাসের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম ছ‌রোয়ার জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা