জামালপুরে মাইক্রোবাস সিএনজি সংঘর্ষে চালক নিহত
সারাদেশ

জামালপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত

শওকত জামান, জামালপুর : জামালপুরে মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তারা মিয়া নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩জন।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে জামালপুর -টাঙ্গাইল মহাসড়কের তিতপল্ল্যা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক তারা মিয়া সরিষাবাড়ি উপজেলার আরামনগর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, জামালপুর শহরের বাইপাস এলাকার রেনু বেগম ও মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ গ্রামের সুলাইমান ও হুমায়রা।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালকের মৃত্যু হয়। ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, শনিবার সন্ধায় মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪জন গুরুতর হয়। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা