ত্রিশা‌লে যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ
সারাদেশ

ত্রিশা‌লে যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে উপ‌জেলা যুবলীগ নেতা শামীম পার‌ভে‌জের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ৫শ প‌রিবা‌রের মা‌ঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

শ‌নিবার (৩০ এ‌প্রিল) দুপু‌রে ত্রিশালে ঐ‌তিহ্যবাহী সরকা‌রি নজরুল একা‌ডেমী মা‌ঠে প‌বিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সভা‌নেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশে ও বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের সংগ্রামী চেয়ারম‌্যান শেখ ফজ‌লে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হো‌সেন খান নি‌খি‌লের আহবা‌নে ৫শতা‌ধিক দুস্থ, অসহায় ও নিম্ন আ‌য়ের পরিবারের মাঝে ত্রিশাল উপ‌জেলা যুবলী‌গ আ‌য়োজ‌নে ঈদ উপহার বিতরণ করা হ‌য়ে‌ছে।

এ সময় ত্রাণ বিতরণ কর্মসূচী উ‌দ্বোধন ক‌রেন, উপ‌জেলা যুবলীগ নেতা শামীম পার‌ভেজ। এতে সভাপ‌তি‌ত্ব ক‌রেন, উপ‌জেলা যুবলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি শ‌ফিকুল ইসলা‌ম সরদা‌র।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

উপ‌জেলা যুবলীগ নেতা নজরুল কবীর দিপ‌কের প‌রিচালনায় যুবলী‌গের অন‌্যান‌্য নেতাকর্মীগণ উপ‌স্থিত ছি‌লেন ।

শামীম পা‌রভে‌জ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপ‌জেলা যুবলী‌গের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। ‌ত্রিশাল উপ‌জেলার মানুষের পাশে সবসময় আছি।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা