সারাদেশ

আওয়ামী লীগের ইফতার মাহফিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কুতুবিয়া কনভেনশন সেন্টারে উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে সরাতে রাজি লঙ্কান প্রেসিডেন্ট

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর একান্ত সহচর আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাবেক সচিব মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানা (ওসি) মো. রইছ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খাঁন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

এছাড়াও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা