সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

নোয়াখালী প্রতিনিধি: প্রতি বছরের মত এবারও দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে আয়োজন করা হয় ঈদ জামা উৎসবের। জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়।

সংগঠনের সভাপতি হাসিবুল হকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবলীগরে যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু প্রমুখ।

প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান জেলা শহরের ২৪৭ জন সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি তুলে দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা