ত্রিশা‌লে জমে উঠেছে ঈদের বাজার
সারাদেশ

ত্রিশা‌লে জমে উঠেছে ঈদের বাজার

মোঃ মনির হোসেন ‌স্টাফ রিপোর্টার : গত দুই বছরের লোকসান কাটিয়ে ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে এবার জমে উঠেছে ঈদের বাজার। ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বাজারে বাড়ছে ক্রেতাদের ভীড়। ফলে প্রতিদিন বাড়ছে বেচাকেনা। এতে করে অর্থনীতিক ভাবে লাভের আশায় ব্যবসায়ীরা। বাজার গুলোতে বিশেষ করে শিশু-‌কি‌শোর, তরুণ-তরুণী ও নারী-পুরুষদের পদচারণায় বাজার এখন সরগরম।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

উপজেলার পৌর শহ‌রের সানাউল্লাহ সুপার মা‌র্কেট, আব্দুর র‌শিদ চেয়ারম‌্যান মা‌র্কেট, মেয়র মা‌র্কেট, হুমায়ুন সি‌টি ক‌মপ্লেক্স, ইসমাইল প্লাজা, আলতাব সুপার মা‌র্কেট ঘু‌রে দেখা গে‌ছে, পোশাক, জুতা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকান গুলোতে উপচেপড়া ভিড়। কেনাকাটায় হুমরি খেয়ে পড়ছেন ক্রেতারা। উপজেলার ‌ছোট বড় মা‌র্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকান গুলোতেও পড়ছে কেনা কাটার ধুম। ক্রেতাদের সরব উপস্থিতিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা।

ত্রিশাল পৌর শহ‌রের ৯নং ওয়া‌র্ডের বা‌সিন্দা সান‌জিদা আক্তার না‌মের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাই-ভাবি-মায়ের সাথে শপিংয়ে এসে চরম অস্বস্তি বোধ করছি, মায়ের জন্য শাড়ি, ভাইয়ের পাঞ্জাবি, ছোট বাচ্চাদের জুতা, শার্ট কিনেছি। তবে তুলনা মূলক নিম্নমানের কাপড়ের চড়া দাম নিচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন : তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

ক্রেতা ম‌শিউর রহমান রা‌জিব বলেন, প্রতিটি মার্কেট ও কসমেটিক্সের দোকানে প্রচুর ভিড় লক্ষ্য করা গেলেও বেশি দামের জন্য পছন্দের জিনিস কিনতে পারছিনা। এবারও মার্কেট গুলোতে দেশী-বিদেশী বাহারী কাপড়ের সমারোহ থাকলেও দাম অনেকটা বেশি।

ইসমাইল প্লাজার বা‌র্মিজ মে‌গে ম‌লের বি‌ক্রেতা শেখ সো‌হেল রানা জানান, সকাল থেকে শুরু করে মধ্যরাত অবধি টানা ভিড় লেগেই আছে। সব বয়সের ক্রেতার সমাগম রয়েছে। তুলনা মূলক ভাবে নারী ও তরুনীদের ভিড় বেশী।

আরও পড়ুন : পাটুরিয়া রুট ব্যবহারের অনুরোধ

সানাউল্লাহ সুপার মা‌র্কেটের বিস‌মিল্লাহ গা‌র্মেন্টসের সত্বাধিকারী আবুল হো‌সেন বলেন, শিশু-কিশোরদের তৈরী পোশাক বিক্রি হচ্ছে বেশি। ক্রেতাদের উপস্থিত ভালো হলেও, মানসম্মত কাপড়ের দাম বেশি থাকায় ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরাঘুরি করছেন।

আরও পড়ুন : শাহজালালে ২৭৩ আইফোন জব্দ

কসমেটিক্স ব্যবসায়ী মীম প্রসাধনীর সত্বাধিকারী মোঃ তামিম হাসান জানান, গত বারের চেয়ে এবারের বেচাকেনা অনেকটা ভালো পরিলক্ষিত হচ্ছে। কসমেটিক্সের দোকানে আশানুরুপ ভালই বেচা-কেনা হচ্ছে।

ত্রিশাল থানার ও‌সি মাইন উ‌দ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আমরা জনগণের জান-মাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা