আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)
সারাদেশ

মুহিতের জানাজা-দাফন নিয়ে জরুরি বৈঠকে সিলেট আ. লীগ

সিলেট প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মরদেহ শনিবার (৩০ এপ্রিল) বিকালে সিলেটে নিয়ে যাওয়া হবে।

আকাশপথে তার মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। তবে দাফনের স্থান এবং জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, শনিবার দুপুর ১২টায় নগরীর ধোপাদিঘী পাড়াস্থ হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিত সাহেবের জানাজা এবং দাফন বিষয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে দাফনের স্থান এবং জানাজার নামাজের সময় ঠিক করা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা