সারাদেশ

গৌরীপুরে অপহৃত কিশোরী উদ্ধার

গৌরীপুর প্রতিনিধি: অপহরণের ১০দিন পর স্থানীয় এক কিশোরীকে উদ্ধার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত জহিরুল ইসলাম ওরফে লাল চাঁন (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: নাহিদকে ঢাকা কলেজের ছাত্র ইমন কুপিয়েছে

শনিবার (২৩ এপ্রিল) রাতে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ওই যুবককে গ্রেফতার করা হয়।
জহিরুল ইসলাম লাল ওরফে লাল চাঁন উপজেলার কাউরাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে একাধিক মামলার পলাতক আসামি।

এজাহার সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল মইলাকান্দা ইউনিয়নে গোবিন্দপুর সড়কের সূর্য্যকোণা গ্রামের তিন রাস্তা মোড় এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে লাল চান।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গৌরীপুর থানার এস আই এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত লাল চানকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: প্রণোদনা পৌঁছে দিতে যত্নবান হওয়ার আহ্বান

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত লাল চাঁন আরও চার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কিশোরীকে জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা