অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না
সারাদেশ

অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না

রহমত উল্লাহ,টেকনাফ : মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজারের টেকনাফে উপজেলায় তৃতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই একটি বাড়ি এবং ২ শতক জমি।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন শেষে ৪০টি পরিবারকে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন উপজেলা প্রশাসন।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) এরফানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আরিফ ইসলাম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা চীন ময় বড়ুয়া মানস প্রমুখ।

আরও পড়ুন : মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ঘোষণা "বাংলাদেশর একটি মানুষও গৃহহীন থাকবে না" এ ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে টেকনাফ উপজেলায় ১১০ টি পরিবার পাচ্ছে এ ঘরগুলো। এর মধ্য ৪০টি পরিবারকে আগামী ২৬ এপ্রিল ঘর বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া বাকি ৭০ টি ঘরের নির্মাণ কাজ চলছে।

ইউএনও কায়সার খসরু বলেন, 'ভূমিহীন ও গৃহহীন মানুষের এই ঘরগুলোতে সকল ধরনের সুযোগসুবিধা থাকবে। এসব ঘরের সাথে প্রধানমন্ত্রীর নাম সরাসরি যুক্ত রয়েছে। ফলে ঘরে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

আগামী (২৬ এপ্রিল) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তৃতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।'

তিনি আরো বলেন, 'মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এসব ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এতে করে আপন ঠিকানায় মাথাগোঁজার ঠাই পাবে পরিবারগুলো।’

আরও পড়ুন : নাহিদকে ঢাকা কলেজের ছাত্র ইমন কুপিয়েছে

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়,মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ভূমিহীন-গৃহহীন পরিবারে প্রথম, দ্বিতীয় পর্যায়ে ২৬২টি এবং ততৃীয় পর্যায়ে ১১০টিসহ মোট ৩৭২টি ঘর বরাদ্দ এসেছে। তার মধ্য এর আগে ২৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া আগামী ২৬ এপ্রিল

সারাদেশে তৃতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন। বাকি ঘরগুলো নির্মাণ চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা