সারাদেশ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গৌরীপুরে জমিসহ ঘর পাচ্ছেন ৩৫ পরিবার

গৌরীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে জমিসহ ঘর পাচ্ছেন ৩৫টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধনের পর স্থানীয় ৩৫ পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: প্রণোদনা পৌঁছে দিতে যত্নবান হওয়ার আহ্বান

রোববার (২৪ এপ্রিল) দুপুরে অফিসার্স ক্লাবে সাংবাদিক সম্মেলনে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই উপজেলায় এ পর্যন্ত ১২৭টি পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। ৩য় পর্যায়ে আরও জমিসহ ঘর পাবেন ৪২টি পরিবার।

তারমধ্যে ৩৫টি ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধনের পর ৩৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: গরম আরও বাড়বে

এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান মোঃ হয়রত আলী, জায়েদুর রহমান, আব্দুল্লাহ আল আমিন জনি, শেখ আল মুক্তাদির শাহীন, সালাহ উদ্দিন কাদের রুবেল প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা