ভালুকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৪৫ ভূমি-গৃহহীন
সারাদেশ

ভালুকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৪৫ গৃহহীন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টা। আসছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য তৈরি প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৪৫টি ঘর উদ্বোধন করবেন।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

ভালুকা উপজেলার ৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার তৃতীয় পর্যায়ে এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে পাবেন।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে ভালুকা উপজেলায় ৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা