সারাদেশ

রাণীশংকৈলে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার ও নেকমরদ সাপ্তাহিক হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দিইনি

এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান আলী, ভুক্তভোগী ইউনুস আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা সাজিদ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি ও গণমাধ্যম কর্মীরা।

ভাইস-চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমি দায়িত্ব পাওয়ার ৬ মাস পর জানতে পাই যে, হাটে অতিরিক্ত টোল আদায় হচ্ছে। কিন্তু করোনাকালীন এর প্রতিবাদ করা হয়নি। নতুন বছরের শুরুতেই যেহেতু সেভাবে টোল আদায় করা হচ্ছে। তাই মানববন্ধন ও প্রতিবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : ৩ দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া

এ ব্যাপারে নেকমরদ হাট ইজারাদার আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের বলেন, জেলার সকল হাট বাজারে যেহারে টোল আদায় করা হচ্ছে। আমার হাটেও একই নিয়মে টোল আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, অনিয়মের কোন তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা