সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নবম শ্রেণির একজন শিক্ষার্থী সঞ্জয় মহন্ত সাহা (১৪) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বুধবার (৩ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে সঞ্জয় মহন্ত সাহা (১৪)।

আরও পড়ুন : পাহাড় ধসে নিহত ২

সঞ্জয় মহন্ত সাহার বন্ধুরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে পরিক্ষা শেষে পাইলট ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা। এ সময় হঠাৎ তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয় মহন্ত সাহা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাকে খুজে না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কুলিক নদীর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সঞ্জয় মহন্ত সাহাকে উদ্ধার করতে পারেনি।

রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেন। রংপুর ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার কাজ পরিচালনা করা হবে।

এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত চালানো যাবে না বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা