প্রতীকী ছবি
সারাদেশ

গৌরীপুরে শুরু হচ্ছে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ঈদুল ফিতরের পরদিন থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে পঞ্চমতম রাজ গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ইং।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে বয়সের বিষয় সিদ্ধান্ত হয়েছে

এ লক্ষে ঈদের আগের দিন সকল ব্যাচের সদস্যদের অংশগ্রহণে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঈদের দিন বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এবছর এ টুর্নামেন্টের আয়োজক হচ্ছে এসএসসি ২০০২-২০০৩ ব্যাচ। এতে এ পর্যন্ত আন্তঃব্যাচের ২৮টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে।

এ বিষয়টি নিশ্চিত করে এ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাকিবুল হক রাকিব ও সদস্য সচিব নুরুজ্জামান সোহেল জানান, এ বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।

স্টেডিয়ামকে খেলার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা