সারাদেশ
২০‌ কো‌টি টাকা মু‌ক্তিপণ দাবি

২৪ ঘন্টা পর অপহৃত ব‌্যবসায়ী‌কে উদ্ধার

নিনা আফরিন , পটুয়াখালী: অপহর‌ণের ২৪ ঘন্টা পর পটুয়াখালীর বি‌শিষ্ট ব‌্যবসায়ী শিব‌ু লাল দাস‌কে তার গাড়ির চালক মিরাজ‌সহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

আরও পড়ুন: আমাদের উদ্দেশ্য মহৎ, সফল হবোই

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে অক্ষত অবস্থায় তা‌দের‌ দুইজন‌কে উদ্ধার করা হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন ডি‌বি ও‌সি মোঃ শাহজাহান মিয়া।

তি‌নি জানান, তথ‌্য প্রয‌ুক্তির সহায়তায় দিনভর অভিযান চা‌লি‌য়ে ওই স্থানকে শনাক্ত করা হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে তা‌দের দুইজন‌কে উদ্ধার করা হয়।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বোরকা পড়া এবং অসুস্থ অবস্থায় তা‌দের‌কে ওখা‌নে পাওয়া যায়।

আরও পড়ুন: নিউইয়র্কের রেল স্টেশনে গোলাগুলিতে আহত ১৩

পু‌লিশ সুপার মোহাস্মদ শ‌হিদুল্লাহ জানান, ব‌্যবসায়ী শিবু লাল দাস‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌কে প্রাথ‌মিক চি‌কিৎসার জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বিস্তা‌রিত প‌রে জানানো হ‌বে।

উ‌ল্লেখ‌্য, গত সোমবার রাত ৯টার দি‌কে গলা‌চিপা উপ‌জেলার হ‌রি‌দেবপুর খেয়াঘাট থে‌কে তার ব‌্যবহৃত নিজ গাড়িতে ক‌রে পটুয়াখালী শহ‌রের পুরানবাজারস্থ নিজ বাসার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হন। প‌রে রাত ৯টা থে‌কে ১০টা পর্যন্ত যে‌কোন সম‌য়ে শিবু লাল দাস‌কে অপহরণ করা হয়। রাত ২টার দি‌কে তার ব‌্যবহৃত ফোন দি‌য়ে স্ত্রী বিউ‌টি দাস‌কে ফোন দি‌য়ে ২০‌ কো‌টি টাকা মু‌ক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

এরপর বিষয়‌টি প্রশাসন‌কে জানা‌নো হ‌লে ওই রাত থে‌কে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত জেলার বি‌ভিন্ন স্থা‌নে পু‌লিশ সাড়া‌শি অ‌ভিযান চা‌লি‌য়ে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে উদ্ধার ক‌রা হয়। ত‌বে ওই ভব‌নের আন্ডার গ্রাউ‌ন্ডে শিবু কিভা‌বে আস‌লো এবং এ ঘটনার সা‌থে কে বা কারা জ‌ড়িত সে বিষ‌য়ে পু‌লিশ তাৎক্ষ‌ণিকভা‌বে কিছুই জানায়‌নি।

প্রসঙ্গত, এস‌পি কমপ্লে‌ক্সের মা‌লিক শহ‌রের প্রথম শ্রেণির ঠিকাদার ও ব‌্যবসায়ী গোলাম স‌রোয়ার বাদল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা