বড়াইগ্রামে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
সারাদেশ

বড়াইগ্রামে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার পেলেন দুই হাজার তিনশ’ জন কৃষক।

আরও পড়ুন : দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

মঙ্গলবার (১২ এপ্রিল) ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএনপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব আহমেদ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : যানজটের জন্য দায়ী সমন্বয়হীনতা

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা