সারাদেশ

ঈশ্বরগঞ্জে পিকাপের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজবাগ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বৈরাটি গোরস্থান মাদ্রাসা অংশে মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পিকাপ ভ্যানের চাপায় মাকছুরা আক্তার মীম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

(১২ এপ্রিল) মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মীম ৬নং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মোঃ ফরিদ মিয়া (৪৫) এর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকাপ ভ্যান চাপায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মীম মারা যায়। মীম মাইজবাগ বাজার সংলগ্ন আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার দাওরা বিভাগের ছাত্রী। এসময় আর কেউ হতাহত হয়নি। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টে প্রস্তুত করেন। ঘাতক পিকাপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা