পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান
সারাদেশ

পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে

এম.এ আজিজ রাসেল : কক্সবাজারের পর্যটকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ও পর্যটন শিল্পের উন্নয়নে হোটেল কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।

আরও পড়ুন : দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘কক্সবাজার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। তাই পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়া পর্যটন সেবায় নিয়োজিতদের সুষ্ঠু ব্যবহার এবং সেবা দিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে পারে, তাহলে পর্যটন শিল্পের প্রসারতা বাড়বে।’

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

তিনি আরও বলেন, ‘হোটেলের রুম যতোই সাজসজ্জা করা হোক না কেন যদি হোটেল কর্মকর্তা—কর্মচারীরা পর্যটকদের কাঙ্খিত সেবা দিতে না পারে তাহলে সেই সাজসজ্জা বৃথা।’

হোটেল—মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, কলাতলী—মেরিন ড্রাইভ হোটেল—মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

আরও পড়ুন : যানজটের জন্য দায়ী সমন্বয়হীনতা

বক্তারা বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি। পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতেই এই কর্মশালার আয়োজন। যার মাধ্যমে হোটেল—মোটেলে কর্মকর্তারা আরও দক্ষ হয়ে ওঠবে। এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।’

৭ দিনব্যাপি এই কর্মশালায় হোটেল—মোটেল থেকে বাছাইকৃত ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কর্মশালায় দেশসেরা প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা