সারাদেশ

ঘুমন্ত স্ত্রীকে হত্যা, রোহিঙ্গা স্বামী আটক

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে শরণার্থী শিবিরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড রোহিঙ্গা স্বামী। স্ত্রী হত্যাকারী রোহিঙ্গা স্বামী মো: ইয়াছিনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাতে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দাম্পত্য কলহের জেরে সোমবার রাত আনুমানিক দুইটায় নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকস্থ আশ্রয় শিবিরে ঘুমন্ত স্ত্রী পারভিন আক্তারকে (১৮) গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী।

সংবাদ পেয়ে এপিবিএন সদস্যরা মুমূর্ষু পারভীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পাষন্ড স্বামী মো: ইয়াছিন নয়াপাড়া নিবন্ধিত শিবিরের কালু হাজীর পুত্র।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা