টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার হা‌তিয়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা, মে‌য়ে ও না‌তি নিহত হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : মানচিত্র থেকে হারাচ্ছে গ্রামের পর গ্রাম

সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে উপজেলার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়ার ছে‌লে তা‌য়েবুল হোসেন(৬৫) তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও তাহ‌মিনার ছে‌লে তাও‌হিদ (২)।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, আজ দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশ‌নে যা‌চ্ছিলো।

আরও পড়ুন : ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

এসময় রেললাইনের হা‌তিয়া অর‌ক্ষিত রেল ক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে অটোরিকশা থাকা সকলেই ঘটনাস্থ‌লেই ৩ জ‌ন নিহত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ব্যাটারী চালিত অটো দুপুরের দিকে উপজেলার হাতিয়া নামক স্থানে রেল লাইন পাড়াপারের সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে এক শিশু ও অটোচালক ঘটনাস্থালেই নিহত হয়।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় শিশুর মাকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা