সংগৃহীত ছবি
সারাদেশ

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলায় পরকীয়ার সম্পর্কের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিক মাদরাসা শিক্ষক মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: জামায়াতের সভায় হামলা

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মাহদী হাসান (৩১) কিশোরগঞ্জের কুরিয়ারচর উপজেলার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। নিহত গৃহবধূ তানিয়া আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে মোবাইলের মাধ্যমে মাদরাসা শিক্ষক মাহদী হাসান তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ওই গৃহবধূর মাহদী হাসান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে গৃহবধূকে শাসন ও নিষেধ করেন প্রেমিক মাহদী হাসান। এরপরও মাহদী হাসানের কথা না শুনে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান গৃহবধূ। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে অভিযুক্ত মাহদী হাসান প্রেমিকা তানিয়ার সঙ্গে দেখা করার কথা বলে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি যায়। এরপর সেখানে কৌশলে গৃহবধূ ওই বাড়ির বাথরুমের পাশে নিয়ে মারধর করে এবং ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেন, ঘটনার পর পুলিশ হত্যায় জড়িতকে গ্রেফতার করতে চেষ্টা করতে থাকে। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতারের পর পুলিশকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা