সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি: ফেনী জেলা শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আবদুল বাসেত রিংকু (২৩) নামে ১ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিহত শিক্ষার্থী, ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় চট্টগ্রাম-ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ট্রেনের সাথে ধাক্কা লেগে রিংকু নামের ১ যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা