সারাদেশ

গৌরীপুরে দূর্নীতি প্রতিরোধে মত বিনিময়সভা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ‘রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে সততা ও দূর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১১এপ্রিল) এক মতবিনিময় সভা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রথম ধাপে জিতলেন ম্যাক্রোঁ

গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন। গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।

সভায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মোহসীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আজম জহিরুল ইসলাম, আঃ কদ্দুস, প্রভাষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শিক্ষার্থী নাজলী আক্তার নিপু।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কাশেম, দূর্নীতি প্রতিরোধে কমিটির সহ-সভাপতি সাজেদা আক্তার, সদস্য নূপুর ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। সবশেষে তিনি সততা সংঘ পরিদর্শন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা