সারাদেশ

ফরিদপুর চিনিকলের শ্রমিকদের পাওনা টাকার দাবিতে বিক্ষোভ

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনার দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচার্রী ও কর্মকর্তাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভোজ্যতেলে কৃত্রিম সংকট

রোববার ( ১০ এপ্রিল ) সকাল ১০ টায় উপজেলার ঢাকা-খুলনা সহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মোঃ জহুরুল হক, আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক,মোঃ ফিরোজ মিয়া ও মোঃ রফিকউদ্দিন শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫/৩০ কোটি টাকা পাওনা রয়েছে।

ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রায় ২৫/৩০ কোটি টাকা ৬/৭ বছর বকেয়া রয়েছে বলে দাবি করেন বক্তাগণ। বক্তাগণ আরও বলেন, ৬/৭ বছর অবসর গ্রহণ করলেও বকেয়া পাওনা টাকা পাচ্ছি না। বকেয়া পাওনা টাকা না পাওয়ার কারণে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

মানববন্ধনে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারীগণ মাথায় কাফনের কাপড় বেধে এবং থালা হাতে নিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন। এই রমজানে টাকার অভাবে অনাহারে অর্ধাহারে সিয়াম সাধনা এবং রমজান পরবর্তী ঈদ পালনে অসম্ভব বলে বক্তাগণ উল্লেখ করেন। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল পৌরসদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা