সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
সারাদেশ

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

সান নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন শিশু হলো- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই তিন শিশু এক সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

আরও পড়ুন : ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা