নাটোরে বাস চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
সারাদেশ

নাটোরে বাস চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় পিকনিকের বাসের চাপায় মিম আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!

শুক্রবার (১ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটের দিকে উপজেলার লালপুর - ঈশ্বরদী সড়কের লালপুর তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহত মিম উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে মিম ও তার মা ছোট ভাইয়ের সাথে ভ্যানে চড়ে একই উপজেলার ঠাকুরমোড় এলাকায় নানার বাড়ী যাচ্ছিল।

ভ্যানটি উক্ত স্থানে পৌছালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে লালপুর গ্রীণ ভ্যালি পার্ক গামী সাব্বির এন্টারপ্রাইজ (বগুড়া-জ -১১- ০১৫৩) এর একটি পিকনিকের বাস পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মিম সিটকে সড়কে পড়ে গেলে বাসটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। সাথে সাথে তাকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিম আক্তারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কক্সবাজার হবে প্রাচ্য থেকে পাশ্চাত্যের সেতুবন্ধন

এ ঘটনায় ভ্যান চালক তহিদুল ইসলাম গুরুতর আহত হলে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজন চালক ও বাসটিকে আটক করলে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা