সারাদেশ

সাজাপাপ্ত পালাতক খুনের আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: হাসান আলীকে দীর্ঘ ৯ বছর পর পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন: পাঁচদিন পর বাসায় ফিরলেন পরীমনি

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার জগথা হঠাৎপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

পীরগঞ্জ উপজেলার জগথা হঠাৎপাড়া গ্রামের মৃত সিরাজউদ্দীনের ছেলে মোঃ হাসান আলীকে ২০১৪ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়।

পরবর্তীতে আদালত মোঃ হাসান আলীর বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করছেন সিনিয়র দায়রা জজ আদালত। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছিল হাসান আলী।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মোঃ হাসান আলী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী। তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা