বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয় (ছবি: সংগৃহীত)
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে অতিরিক্ত পণ্য এবং যাত্রীবাহী পরিবহণের চাপের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

সরেজমিন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকে বাস এবং ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সেগুলো থেমে থেমে চলছে। আবার কোথাও যানজটের কারণে আটকে আছে।

এলেঙ্গা হাইওয়ে থানার তদন্ত (ওসি) আনিছ জানান, মহাসড়কের সেতু পূর্ব রেলস্টেশনের নিকট দুর্ঘটনা ঘটেছে। ফলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৬১

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, রেলস্টেশনের কাছাকাছি দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক ড্রাইভার আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা