ছবি- সংগৃহিত
সারাদেশ

জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরের দুর্গম চরাঞ্চলের দুইশ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

আসন্ন রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তেল দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সদর সার্কেল জিয়াউর রহমান, ভূরুঙ্গামারী সার্কেল মোর্শেদুল আলম, উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, এসআই মশিউর রহমানসহ আরও অনেকে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা