সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ১ মাসের জেল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে শিপন চন্দ্র বর্মণ (১৮) নামে এক কিশোরকে এক মাসের জেল ও ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন এ শাস্তি দেন।

আরও পড়ুন: ভাসানচর পৌঁছাল আরও ১৫৩৫ রোহিঙ্গা

স্থানীয় সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত কিশোরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরনিলকিয়া এলাকায়। এবং এলাকার সুধীর চন্দ্র বর্মণের ছেলে। অভিযুক্ত শিপন গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে সে ভয়ে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা কি হয়েছে জিজ্ঞেস করলে তাকে উত্ত্যক্তের কথা জানায়।

এতে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে ইউএনওকে খবর দেন। এরপর ইউএনও ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে ওই কিশোরকে দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ১ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা