সারাদেশ

স্ত্রী হত্যার অভিযোগে এসআই'র গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদ কর্তৃক তাঁর স্ত্রী ফাতেম আক্তার কলি হত্যার ঘটনায় গ্রেফতার ও বিচারের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন: মাদক নির্মূলে সকলকে সচেতন হতে হবে

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহতের স্বজন, এলাকাবাসী, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নোয়াখালী শাখাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। হত্যার এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত পুলিশের উপ-পরিদশক জাবেদ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার ও স্বজনরা। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে হাজারো মানুষের মিলনমেলা

একই দাবিতে গত ২৭ মার্চ কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিল পরিবার-স্বজনরা। স্বজনদের অভিযোগ গত ২৫ মার্চ বিকেলের কোন একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করে হত্যার পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা