ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ‘উন্নয়ন উৎসব ৩১ মার্চ’, সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র মক্তুল হোসেনের সাথে একই গ্রামের মৃত মমতাজ আলীর পুত্র আলী হোসেনের জমি নিয়ে বিরোধে দীর্ঘ ১১/১২ বছর ধরে মামলা মোকদ্দমা চলে আসার এক পর্যায়ে বুধবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মোজাম্মেল হক (৫৫), মক্তুল হোসেন (৫০), মনজিল হোসেন (৪৫), সাদা মিয়া(৩৫), আনারুল (৩০), মোনারুল ইসলাম(২৫) ও শাহা আলম (৩৫) আহত হন।

আহতদের গাইবান্ধা জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শাহা আলমকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর অগ্নিসংযোগসহ বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানস রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা