ছবি- সংগৃহিত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুরে বুধবার (৩০ মার্চ) সকালে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আশরাফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: তুরস্কে শান্তি আলোচনা নিয়ে হতাশ রাশিয়া

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক প্রতিবেশীকে নিয়ে রাস্তার পাশে বসে গল্প করছিলেন আশরাফুল। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা