মাদারীপুরের লঞ্চঘাটে মানববন্ধন
সারাদেশ
আঁড়িয়াল খা নদে ব্রিজ নির্মাণের দাবি

মাদারীপুরের লঞ্চঘাটে মানববন্ধন

শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুরের লঞ্চঘাটে আঁড়িয়াল খা নদে একটি ব্রিজ নির্মাণের দাবিতে কয়েকটি গ্রামের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরের (বর্তমান লঞ্চঘাটের উল্টো পাড়ে) আঁড়িয়াল খা নদের পাড়েই এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক পাঁচখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ গৌড়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশরাদ হোসেন উজ্জ্বল ও ব্যবসায়ী সালাউদ্দিন টুকুসহ অনেকেই।

বক্তারা বলেন, নদীর অন্যপাড়ে মাদারীপুর শহর থেকে খুব কাছে বসবাস করেও আঁড়িয়াল খা নদের পাঁচখোলা ইউনিয়নের জনগণের শহরের সাথে যোগাযোগে চরম দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান

এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের কাছে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা