সারাদেশ

উলিপুরে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : ‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান উপলক্ষে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চরাঞ্চল দুর্গত ও নিম্নবিত্ত ২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: চরফ্যাশনে এক ব্যক্তির এক্সরে রিপোর্ট দু’রকম

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় চর বাগুয়া হকের চরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি প্যাকেজে ৫কেজি চাল, ৪কেজি আটা, ১কেজি চিনি, ১কেজি ডাল ও ১লিটার তেল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জিয়াউর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোর্শেদুল আলম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান, সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বারী মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা