ছবি- সংগৃহিত
সারাদেশ

নিরাময় কেন্দ্রের কর্মকর্তা খুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মাদকসেবী রোগী কিংকর বাড়ৈর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ (কর্মকর্তা) পোল গোমেজ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফাষ্ট কনসার্নের (বিওয়াইএফসি) আঞ্চলিক অফিসে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ১

মাদক নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে পোল গোমেজকে ছুরিকাঘাত করে সেখানে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা