সারাদেশ

ঝালকাঠিতে স্কুলের জমি দখল ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটি।

আরও পড়ুন: অগ্নিপরীক্ষায় ইমরান খান

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে এই বিক্ষোভ মিছিল স্কুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্কুলের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করতে গেলে এলাকার একটি ভুমি দস্যু চক্র স্কুলের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে। এ বিষয় এলাকাবাসী প্রতিবাদ করলে তারা গত ১৮ মার্চ স্কুলের ম্যানেজিং কমিটির মিটিং চলাকালে হামলা চালায়। এই হামলায় ৩ জন আহত হয়। বর্তমানে স্কুলের জমিতে অবৈধ ঘর নির্মাণের কারণে নতুন ভবনের জন্য সরকারি টাকা বরাদ্দ হলেও নতুন ভবন নির্মান করা যাচ্ছে না।

আরও পড়ুন: অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

এ কারণে শ্রেণি কক্ষের সংকটে শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। স্কুলের জমি দখলমুক্ত করতে এবং হামলার বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন হামলার শিকার তাইফুর রহমান, জহিরুল তালুকদার ও মনির খান প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা