সারাদেশ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতার স্মরণে শোকসভা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার আলোচিত ট্রিপল মার্ডারে নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: হরতাল ডেকে বিদেশ গেছেন জাফরুল্লাহ

মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন কাচারিস্থ জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সভা স্মরণ হয়। এ সময় বক্তারা বলেন, প্রয়াত মিন্টু, ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ মামলায় দ্রুত চার্জশিট দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান।

মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহিন মো. আমান উল্লাহ, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন নান্নু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুমেল, সাবেক শহর ছাত্রলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল প্রমুখ।

এর আগে সকাল ১১ টার দিকে ট্রিপল হত্যার দ্রুত বিচারের দাবিতে উত্তর ইসলামপুর এলাকাবাসীর নেতৃত্বে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

আরও পড়ুন: অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

পরে বাদ জুম্মা মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উত্তর ইসলামপুর মাদ্রাসা মাঠ প্রঙ্গণে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা