সারাদেশ

নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সম্মেলনে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া,আহত ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের ত্রি-বাষিক সম্মেলন চলাকালে দু’গ্রুপের মধ্যে হট্টগোল,হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

আরও পড়ুন: মেয়ে হত্যার বিচার চাই না

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরণ এমপি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার বলেন, সকাল ১০টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাস বক্তৃতা চলাকালে সম্মেলনটা বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

এ সময় হলরুমে উপস্থিত অনেক সাধারণ সদস্যরা তার কথায় সমর্থন জানায়। এ ঘটনার জের ধরে সম্মেলন আয়োজক কমিটির অনুসারী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন আহত হয়। এদের মধ্যে দীপক সাহা ও সুমনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল আরও বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনের কথা না বলে ত্রি-বার্ষিক সম্মেলন কেন করল। এ জন্য সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে। এ ঘটনার জের ধরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের একাধিক সিনিয়র নেতৃবৃন্দের ফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম বলেন, তারা একটা অনুষ্ঠান করেছে। তবে ওই অনুষ্ঠান করতে আমাদের অনুমতি ছিলনা। বক্তৃতা চলাকালে এক ব্যক্তি প্রতিবাদ করে। পরে এটা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা