সারাদেশ

শিবচরে দাদা ভাই উপশহরের প্লট বরাদ্দের লটারী অনুষ্ঠিত

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

জানা যায়, শিবচর পৌরসভার সম্মেলন কক্ষে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩ য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

এ পর্যায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার চাকুরীজীবি, বেসরকারি চাকুরীজীবী, বিদেশে কর্মরত অয়েজ আর্নার, ব্যবসায়ী/শিল্পপতি, জমি হুকুম দখলে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক/সাহিত্যিক/শিল্পি/ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশাসনিক মন্ত্রনালয়/জাতীয় গ্রহায়ণ কর্তৃপক্ষ ও অন্যান্য কোঠায় মোট ৪শ ১৯ টি আবেদন করা হয়।

আরও পড়ুন: ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

এর মধ্যে লটারীর মাধমে ৫ কাঠা ও ৩ কাঠার ১শ ১১ টি প্লট বরাদ্দ দেয়া হয়। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ মোরশেদ মাহমুদ, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ওসি মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা