রাঙ্গামাটি (ফাইল ছবি)
সারাদেশ

রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

সান নিউজ ডেস্ক: রাঙামাটিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: কালকিনিতে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মঙ্গলবার (২২ মার্চ ) বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ ) সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেলচালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মগ পার্টি। এ সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: সয়াবিন ও সূর্যমুখী চাষের নির্দেশ

এতে মগ পার্টির চার সদস্য গুলিতে ঘটনাস্থলে মারা যান। গোলাগুলির ঘটনা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর মোদদাচ্ছের হোসেন হোসেন বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। কার সঙ্গে কার গোলাগুলি হয়েছে জানি না। ঘটনাস্থল আমাদের এলাকায় কিনা জানতে পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা