সারাদেশ

ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ কার্যক্রম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, অনেক দেশের মানুষ শামুক খায়, তাই শামুক সংরক্ষণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম। পাশাপাশি দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

জেলা মৎস্য বিভাগ এ সভার আয়োজক। সভায় জানানো হয় ঝালকাঠিসহ দেশের ১০টি জেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ কার্যক্রম চলছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। প্রকল্পের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।

আরও পড়ুন: আত্মহত্যা করতে চেয়েছিলেন ভাইজান!

জেলা প্রশাসন, মৎস বিভাগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টির কথা বিবেচনায় দেশীয় মৎস্য সম্পদ ও শামুক রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টির প্রতি গুরুত্বরোপ করেন। অনুষ্ঠানে মৎস চাষি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তি বর্গও উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা