ছবি- সংগৃহিত
সারাদেশ

প্রতারণার অভিযোগে নারী আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ইউএনও পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার উপজেলার তেরপাখি গ্রামের নিজ বাড়ি থেকে জরিনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিজেকে গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ্তী রানীর পরিচয় দিয়ে নিশ্চিতপুর গ্রামের বিপ্লব দাসের স্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে চাকরি দেওয়ার কথা বলে দুই দফায় ১ লাখ টাকা হাতিয়ে নেন জরিনা বেগম। পরে নিয়োগপত্র চাইলে ৩মাস পরে দেওয়া হবে বলে জানান।

আরও পড়ুন:

এক পর্যায়ে বিপ্লব দাসের স্ত্রী রিনা রানী উপজেলা কার্যালয়ে গিয়ে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হলে তার প্রতারণার আরও অনেক খবর বেরিয়ে আসে।

এ ঘটনায় রিনা দাসের স্বামী বিপ্লব দাস বাদী হয়ে সোমবার বিকেলে মামলা করেছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জরিনা বেগম নিজেই ইউএনও সেজে ফোন করেন। নিজেই গিয়ে টাকা আনেন। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা