ছবি- সংগৃহিত
সারাদেশ

ভাঙ্গা এখন সিঙ্গাপুর

ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গা আর ভাঙ্গা নেই। ভাঙ্গা এখন সিঙ্গাপুর। এমনটাই বলেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উন্নয়ন প্রসঙ্গে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী)।

সোমবার (২১ মার্চ) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভাঙ্গা এখন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ভাঙ্গার রাস্তা দেখতে আসে।’

আরও পড়ুন: ২০ বছর পর বেতারে মিলন

ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে ২৪০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মানমন্দির নির্মিত হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই মানমন্দির দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসবে। এছাড়া ভাঙ্গায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রেলওয়ে স্টেশন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠু প্রমুখ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা